অঙ্গীকারনামা দিয়ে ছাড়া পেল ৩৯ বিদেশি
বিনা অনুমতিতে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশচেষ্টার অভিযোগে আটক ৩৯ বিদেশিকে জিজ্ঞাসাবাদ শেষে অঙ্গীকারনামা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিকাল ৪টার দিকে অঙ্গীকারনামা নিয়ে তাদের কর্মরত সংস্থাগুলোর প্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
“এ বিদেশিরা ট্যুরিস্ট ভিসায় এলেও কোনো ওয়ার্ক পারমিট ছিল না। তাই বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশচেষ্টার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল।”
