২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’, যুবক আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

এ ঘটনায় শুক্রবার মমিনুর রহমান (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শিশুটিকে (৯) গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর মধ্যপাড়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

ওসি বলেন, প্রতিবন্ধী শিশুটিকে একই গ্রামের মমিনুর বৃহম্পতিবার দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই সময় কেউ ছিল না। ওই সুযোগে সে মেয়েটিকে ধর্ষণ করে।

“এ সময় শিশুটির কান্না শুনে পাশের বাড়ির এক নারী এগিয়ে এলে মমিনুর পালিয়ে যায়।”

ওসি বলেন, শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার সকালে মমিনুরকে আটক করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় মামলা করেছেন বলে জানান ওসি।