২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 03:29 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার দেওয়ান তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মান্নান (৪৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দরবেশপাড়ার নজু মিয়ার ছেলে।

তারিকুল বলেন, কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আব্দুল মান্নান হঠাৎ মাটিতে পড়ে যান। এ সময় তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

“সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আব্দুল মান্নান মাদক মামলায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ কারাগারে বন্দি ছিলেন বলে জানান তারিকুল।