২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ির ধাক্কায় নিহত ১ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 01:06 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

শনিবার সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, মৌচাক এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় সকাল ৬টার দিকে ওই ব্যক্তিকে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরনে প্যান্ট ও শার্ট রয়েছে।