২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 09:59 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় বালা উপজেলার কাঞ্চনেশ্বর গ্রামের কালী কুমারের স্ত্রী।

এলাকাবাসী জানান, ট্রাকচাপায় বিজয় বালা ঘটনাস্থলেই মারা গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি মকবুল জানিয়েছেন।

পুলিশ কাকিনা বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।