২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েসপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহু প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 02:15 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আটক রাকিব হোসেন জীবননগরের নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে বিজিবির ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো.জসিম উদ্দিন জানান।

জসিম বলেন, গয়েসপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে গয়েসপুর ক্যাম্পের বিজিবির টহল দলের সদস্যরা গোয়ালপাড়া মাঠ সংলগ্ন এলাকা থেকে রাকিবকে আটক করে।

পরে তার শরীরে তল্লাশি চালানো হলে নয়টি সোনার বার পাওয়া যায় বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৮৬৩ গ্রাম। সেগুলো চুয়াডাঙ্গা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।