২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক্টরের ধাক্কায় নারী নিহত

পাবনা সদরে ইট বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 03:45 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

বৃহস্পতিবার দুপুরে কাশিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

নিহত ছবি খাতুন (২৭) উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামের ডাবলু শেখের স্ত্রী।

ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে কাশিপুর মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামছিলেন ছবি খাতুন। এ সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন ছবি খাতুন।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ট্রাক্টরসহ চালক বাবু মালিথাকে (৩২) আটক করা হয়েছে। সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাদশা মালিথার ছেলে তিনি।িএ সময় ট্রাক্টরটি জব্দ আটক করেছে।