২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুবককে ছুরি মেরে হত্যা

হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2018, 08:49 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

বুধবার সন্ধ্যায় শহরের কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার এসআই রকিবুল জানান।

নিহত রাসেল মিয়া (২৫) বানিয়াচং উপজেলার নয়া পাথাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রকিবুল জানান, উমেদনগর এলাকার সোহাগ মিয়ার শহরের দানিয়ালপুর এলাকার দীপকের কাছে ৫০০ টাকা পাওনা ছিল। বুধবার সন্ধ্যায় সোহাগ ফোন করে দীপককে আসতে বলেন।

“দীপক ও রাসেল কামড়াপুর এলাকায় এলে সোহাগ মিয়া টাকা চান। এ নিয়ে তাদের তর্কাতর্কি শুরু হলে দীপকের পক্ষ নেন রাসেল। এক পর্যায়ে কোমরের থাকা চুরি বের করে একে অপরকে হামলা করলে তিনজনই গুরুতর আহত হন।”

আহত অবস্থায় রাসেলকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সোহাগকে পুলিশ পাহারায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দীপক ডাকাতি মামলার আসামি হওয়ায় পালিয়ে গেছেন এসআই রকিবুল জানান।