২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চাঁদপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 07:56 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সোমবার বিকালে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম (২১) মতলব উত্তর উপজেলার কালির বাজার এলাকার রায়ের কান্দির জয়নাল বাদ্যকরের ছেলে।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি হাবিবুল ইসলাম তালুকদার জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ১২ সেপ্টেম্বর দশম শ্রেণির এক ছাত্রীকে তার বসতঘর থেকে অপহরণ করেন ওয়াসিম। এ ঘটনায় মেয়েটির বাবা ১৪ সেপ্টেম্বর ওয়াসিমকে আসামি করে অপহরণ মামলা করেন। একই বছরের ১৩ ডিসেম্বর ওয়াসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।