২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা উল্টে নারী নিহত

ঠাকুরগাঁও সদরে অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 03:57 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সোমবার উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই খয়রুল আলম জানান।

নিহত তহুরা বেগম (৫৫) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের ফজলু মাস্টারের স্ত্রী।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই খয়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল অটোরিকশাটি। পথে একটি বাইসাইকেলকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই তহুরা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় বাইসাইকেল আরোহীসহ তিনজন।