২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া সদরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 12:37 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান।

আহতরা হলেন, মোশারফ (৩৫), উজ্জল (২৫), মাহফুজ (২৮),  আতিকুল (৩০), রমজান (২৯) ও নজরুল (৩২)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি নবীর বলেন, জমিতে পানি দেওয়া কেন্দ্র করে শনিবার বিকালে মিরহাটির গিয়াস মিয়ার সঙ্গে স্থানীয় রাসেলের বাকবিতণ্ডা হয়। এর জেরে রোববার দুইপক্ষের লোকজন দেশি অস্ত্রনিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।