২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভাসমান লাশ উদ্ধার

কক্সবাজারে সাগরে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 07:31 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বৃহস্পতিবার বিকালে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান।

আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা রায়হান বলেন, বিকালে সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

“কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও বড় চেকের গেঞ্জি পরা ওই ব্যক্তির হাল্কা দাঁড়ি রয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

পরে মৃতদেহ কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।