২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

শপথ নেওয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 07:48 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সড়ক পথে স্মৃতিসৌধে পৌঁছেন।

স্মৃতিসৌধের শহীদ বেদীতে শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধান বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহেদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, সাভার উপজেলা নির্বাহী কর্মকতা শেখ রাসেল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম।

শনিবার দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।