২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আগুনে পুড়ল সাত ঘর

কুষ্টিয়ার দৌলতপুরে রান্নার চুলা থেকে আগুন লেগে দুইটি বাড়ির সাতটি ঘর ও পাঁচটি গবাদি পশু পুড়ে গেছে।   

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 02:23 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, রোববার ভোর ৪টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টার মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাতে তৌফিকুর বলেন, স্থানীয় চুন্নু কসাইয়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে চুন্নু কসাই ও মুবাকর হোসেনের বাড়ির সাতটি ঘর, একটি গরু ও চারটি ছাগল পুড়ে যায়।”    

তিনি বলেন, অগ্নিকাণ্ডে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।