২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগ

ঢাকার সাভার উপজেলায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 08:28 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

সাভার থানার ওসি মোহসিনুল কাদির জানান, আটক আজাহার শাহ সাভারের কাতলাপুর এলাকার বাসিন্দা।

আজহার ওই এলাকার সিরামিক বাজারে ফলমূল কেনাবেচা করেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি কাদির মামলার নথির বরাতে বলেন, উলাইল এলাকার ‘হাল মুসলিম পোশাক কারখানার’ ওই পোশাককর্মী (২৪) কাতলাপুরের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

“মঙ্গলবার রাতে এই নারীর স্বামী বাসায় ছিলেন না। এ সুযোগে আজহার তার পরিচিত এই নারীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন।”

পরে চিৎকার শুনে প্রতিবেশীরা আজহারকে আটক করে পুলিশে দেয় জানিয়ে ওসি কাদির বলেন, এ ঘটানয় ওই নারী নিজেই বাদী হয়ে বুধবার সকালে আজহারের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুরে ছয় বছরের এক শিশুকে দশ বছরের এক বালক ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে।

ওসি কাদির বলেন, মামলার পর শিশু ও পোশাককর্মীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ উভয় ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।