২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৪ দিন পর আমদানি-রপ্তানি শুরু

চারদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 11:19 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

মঙ্গলবার বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ এ কথা জানান। 

ভারতের পেট্রাপোল বন্দরে 'কারপাস' (ট্রাক, ট্রাক চালক, তার সহকারীর ছবি সম্বলিত পরিচয়পত্র, রপ্তানিপণ্যের চালান) জটিলতায় বেনাপোল বন্দরে বৃহস্পতিবার থেকে আমদানিরপ্তানি বন্ধ হয়ে যায়।

রাজস্ব কর্মকর্তা হারুন বলেন, ভারতে 'কারপাস' জটিলতার অবসানের পর সোমবার রাত থেকে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এ চারদিন আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার এবং বেনাপোল বন্দরের অভ্যন্তরের কাজ স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বন্দর পরিচালক আমিনুল ইসলাম।

পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল কাস্টম ও বন্দর ব্যবহারকারি উভয় পক্ষের আলোচনায় কারপাসের বিষয়টির সমাধান হয়। এরপর থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হয়ে

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, ভারতে ঢোকার অপেক্ষায় বেনাপোল বন্দরে পণ্যবাহী দুই শতাধিক ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

“দু'পারে আটকে থাকা এসব ট্রাকের ডেমারেজ কেবল বাংলাদেশি ব্যবসায়ীদের বহন করতে হয়। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।”