২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

টাঙ্গাইলে সখীপুর উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 12:40 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সই করা এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক করে সখীপুর উপজেলা ছাত্রলীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির আহ্বায়কসহ অধিকাংশ সদস্য জেলা আওয়ামী লীগের এক নেতার অনুসারী উল্লেখ করে তা বাতিলের দাবিতে মিছিল হয়।

পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সখীপুর মুক্তার ফোয়ারা চত্বরে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। তারা সেখানে দফায় দফায় মিছিল-সমাবেশ করেন।