২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে আটক, পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহে একদিন আগে পুলিশের হাতে আটক ‘ছিনতাইকারী’ কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:09 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের পাটগুদাম মোড় বালুরমাঠে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমের (২২) লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি আশিকুর বলেন, গত ১৯ জানুয়ারি রাতে পাটগুদাম মোড় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছিলেন। এ ঘটনায় ২৩ জানুয়ারি ‘ছিনতাইকারী’ নাঈমকে আটক করা হয়।

“পুলিশ বুধবার রাতে নাঈমকে নিয়ে তার সঙ্গীদের ধরতে বালুরমাঠে যায়। এ সময় তার সঙ্গীরা আমাদের হাতবোমা ও গুলি করে। জবাবে পুলিশ গুলি ছোড়ে। এক পর্যায়ে নাঈম গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায় এবং ছিনতাইকারীরা পিছু হটে।”

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ওসি আশিকুরের।