২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে হত্যা মামলায় আসামির প্রাণদণ্ড

মৌলভীবাজারে ১৩ বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 03:13 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

বুধবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।    

দণ্ডিত আসিদ মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মিছির মিয়ার ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান জানান।

মামলায় বলা হয়, ২০০৫ সালের ১৫ অক্টোবর কাটাবিল গ্রামের মদরিস মিয়াকে হত্যা করেন আসিদ।পরে মদরিসের ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।