২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মদ্যপ চা শ্রমিকের পাল্টাপাল্টি হামলা, নিহত এক

মৌলভীবাজারের কমগঞ্জে মদ্যপানে নেশাগ্রস্ত দুই চা শ্রমিক পরস্পরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর একজনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 11:34 PM

Updated : 19 Aug 2022, 01:24 PM

রোববার সন্ধ্যার পর দেওড়াছড়া চা বাগানে এই ঘটনা ঘটে বলে কমলগঞ্জ থানার ওসি মো. মোক্তাদির হোসেন জানান।

নিহত মানিক লাল উড়াং (২৪) দেওড়াছড়া চা বাগানের গঞ্জু উরাং এর ছেলে। 

এ ঘটনায় আহত বাবলু উড়াং (২৪) একই বাগানের পরিমলের ছেলে। তাকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোক্তাদির জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে  দেওড়াছড়া চা বাগানের বাজার লাইন এলাকায় বাবলু ও মানিক মদ্যপ অবস্থায় একে অপরকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।

“রাত ৮টার দিকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।”

মৌলভীবাজার জেনারেল হাসপাতালের চিকিৎসক আনোয়ারা খাতুন বলেন, বাবুলকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।