২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যায় আসামি ২৯

সিলেটে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 12:26 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, বুধবার রাতে তানিমের বন্ধু দেলওয়ার হোসেন রাহী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার রাত ৯টার দিকে টিলাগড় এলাকায় প্রতিপক্ষের হামলায় সিলেট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী  ছাত্রলীগকর্মী তানিম মারা যান।

ওসি বলেন, মামলায় ছাত্রলীগ কর্মী ছাদিকুর রহমান আজলা ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ডসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

তানিম হত্যার ঘটনায় পুলিশ মামলার আগেই চারজনকে আটক করেছে। তাদের এ মামলায় আসামি করা হয়েছে কিনা তা বলেনি পুলিশ। তাদের নামও এখনও প্রকাশ করা হয়নি।