২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে এসে শপথ নিলেন বাহুবলের ভাইস চেয়ারম্যান

হবিগঞ্জের নারী সাংসদকে হামলায় ঘটনায় করাবন্দি বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 08:05 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

বুধবার হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন এ কথা জানান।

গত বছরের ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে কেয়ার একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ নিয়ে তারা মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ১০ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন তারা মিয়া।

সুপার গিয়াস বলেন, ২০১৭ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে তারা মিয়া বিজয়ী হন। গত ১৪ নভেম্বর এ ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

“নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মাঝে শপথ গ্রহণ করতে হয়। এরই মাঝে এমপি কেয়া চৌধুরীর উপর হামলার মামলা গ্রেপ্তার হন তারা মিয়া।”

কারাগার কর্মকর্তা আরও বলেন, প্যারোলে মুক্তি নিয়ে শপথের জন্য ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আবেদন করেন তারা মিয়া। ৫ জানুয়ারি প্যারোলে মুক্তি নিয়ে শপথের কাগজ হাতে আসে।

বুধবার সকাল ৭টার দিকে পুলিশের কাছে তারা মিয়াকে হস্তান্তর করা হয়। বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানমের কাছ শপথ শেষে বিকালে তারা মিয়াকে কারাগারে নিয়ে আসা হয় বলে জানান গিয়াস।

পুরনো খবর:

এমপি কেয়ার সভায় হট্টগোলের ঘটনায় মামলা
এমপি কেয়ার ওপর হামলা: বাহুবলের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার