২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিটওয়্যার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি নিটওয়্যার কারখানার গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 10:04 AM

Updated : 19 Aug 2022, 01:22 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকারিয়ার জানান, ওই এলাকার এসএম নিট ওয়্যার কারখানার গুদামে শুক্রবার রাত আড়াইটার দিকে আগুন লাগে।

শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে জানিয়ে তিনি বলেন, আগুনে গুদামের সুতা, কাপড়ভর্তি কার্টন, ঝুটসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

অপরদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, প্রায় একই সময় সফিপুর এলাকায় খোলা মাঠে সেলিম মিয়ার ঝুটের স্তূপে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।

“বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।