২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে কলেজের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কলেজের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 08:25 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ।

আহত নৈশ প্রহরী আব্দুল মালেক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম বলেন, “সোমবার রাত দুইটার দিকে একদল ডাকাত দেশি অস্ত্র নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। তারা প্রশাসনিক কক্ষ ও হিসাব শাখার কক্ষের দরজার তালা ভাঙতে দেখে নৈশ প্রহরী আব্দুল মালেক তাদের বাধা দেন।

“এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মালেককে কুপিয়ে জখম করে। পরে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষের ভেতর আটকে রাখে। ওই দুটি কক্ষের আলমারি ভেঙে নগদ টাকা, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।”

মঙ্গলবার সকালে কলেজের মালি আহত আব্দুল মালেককে উদ্ধার করে কর্তৃপক্ষে খবর দেন এবং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

ওসি ইসমাঈল বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”