২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের গ্যাসলাইন ফুটো হয়ে গাজীপুরে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় তিতাসের সরবরাহ লাইন থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 09:25 AM

Updated : 19 Aug 2022, 01:20 PM

আগুনে আটটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন।

তিনি বলেন, “ওই এলাকার মোস্তফা কামালের বাড়ির সামনে রাস্তার পাশে তিতাস গ্যাসের সরবরাহ লাইন ফুটো হয়ে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস বের হচ্ছিল।

“মঙ্গলবার ভোরে ওই গ্যাসে আগুন লেগে প্রথমে একটি দোকানে ও পরে বসতঘরে ছড়িয়ে পড়ে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান জাকির হোসেন।

তিনি বলেন, আগুনে কনফেকশনারি, কসমেটিকস, মুরগি, হোটেলসহ সাতটি দোকান ও আটটি বসতঘর টিভি-ফ্রিজ-আসবাবপত্রসহ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”