২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাঁশ কাটাকে কেন্দ্র করে বিতণ্ডায় ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চাচাত ভাইয়েরা। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 03:52 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার আশুলিয়ার গোরাট এলাকায় এ ঘটনা ঘটে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

নিহত আবু তালেব (৩৫) গোরাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।তিনি পরিবহন ব্যবসায়ী।

তার স্ত্রী কামনা বেগম বলেন, বেলা আনুমানিক ১২টার দিকে তাদের ঝাড় থেকে বাঁশ কেটে নেয় আবু তালেবের চাচাত ভাই ইউসুফ, মাসুদ, মোশারফ ও আবু বক্কর।

“তখন তালেব প্রতিবাদ করায় তাদের হাতে থাকা দা দিয়ে পেটে, বুকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান।”

ওসি আউয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।