২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 12:33 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার সকালে উপজেলার খুটাখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রুহুল আমিন জানান।

নিহত নুরুল ইসলাম (৫০) উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার মৃত মোজাহের আহমদের ছেলে।

তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

এসআই রুহুল জানান, সকালে নুরুল ইসলাম বাড়ী থেকে খুটাখালী বাজারে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।