২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে গৃহবধূকে ‘কৌশলে ধর্ষণের’ পর তার ভিডিওচিত্র ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 07:01 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

শনিবার গৃহবধূর করা মামলায় ব্যবসায়ী দুলাল ঢালীকে গ্রেপ্তার করা হয় বলে উপজেলার সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান জানান।

দুলাল ঢালীর বাড়ি উপজেলার ডিএম খালী ইউনিয়নের বেপারী কান্দিতে। তিনি চরচান্দা বাজারে স্টুডিও ব্যবসায়ী।

মামলার বরাত দিয়ে পরিদর্শক শামীম বলেন, “২০১৫ সালে দুলাল ঢালীর স্টুডিওতে ছবি তুলতে যান ওই গৃহবধূ। এ সময় সংগ্রহ করা গৃহবধূর একটি ছবি এডিট করে নগ্ন ছবির সঙ্গে জুড়ে দেন দুলাল।

“ওই ছবি নিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে বেশ কয়েকবার ধর্ষণ করে এবং ভিডিওচিত্র ধারণ করে দুলাল। কয়েক দফায় গৃহবধূর কাছ থেকে মোটা অংকের টাকাও নেন তিনি। সম্প্রতি দুলাল গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে, ওই ভিডিওচিত্র ফেইসবুকে ছড়িয়ে দেয়।”  

এ ঘটনায় গৃহবধূ থানায় মামলা করলে বিকালে উপজেলার পায়াতলী বাজার থেকে দুলালকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

পুরো বিষয়টি মিথ্যা দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন দুলাল ঢালী।