২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ: বিচারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার উপজেলার নলডাঙ্গা রেলগেট এলাকায় এ কর্মসূচি পালিত হয় বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

গত ২৩ ডিসেম্বর বিকালে ওই স্কুলছাত্রী দোকান থেকে হেঁটে একা বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ নেতার ছেলে সোহাগ ও তার ‘সহযোগীরা’ দলবেঁধে ধর্ষণ করে।

পরে সোহাগসহ তিনজনকে আটক করে এলাকাবাসী। শনিবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ঘটনার পাঁচদিনে পুলিশ সব আসামি গ্রেপ্তার করতে পারেনি। দুই আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ শেষে নলডাঙ্গা রেলগেট এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নলডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকার, খামার দশলিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, নলডাঙ্গা জেসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুনিল গাঙ্গুলি, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ এলাকাবাসী অংশ নেয়।

পুরনো খবর:

সাদুল্লাপুরে দলবেঁধে কিশোরী ধর্ষণ: আদালতে ৩ যুবকের স্বীকারোক্তি
সাদুল্লাপুরে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ৩