২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

মঙ্গলবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীরব জানান।

এরা হলেন ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাহরিয়া (৭) ও দড়ি তাজপুর গ্রামের সেজ্জাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৬)।

চেয়ারম্যান নীরব বলেন, প্রতিবেশী শাহীন মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগের তারের সঙ্গে লেগে তার ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুই শিশু খেলতে খেলতে ওই বেড়া স্পর্শ করলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়।

মোহাম্মদ আলী নানা বাড়িতে থাকত বলে জানান তিনি।

সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।