২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ইয়াবা ও অস্ত্রসহ আটক ৬

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 04:10 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার আউলিয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে টাঙ্গাইলের জ্যেষ্ঠ এএসপি (কালিহাতী সার্কেল) মো. মাসুদুর রহমান মনির জানান।

তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও ১০০ ইয়াবা পাওয়া গেছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৭৩২৬) জব্দ করা হয়েছে।

ওসি মোশারফ বলেন, দুপুরে গোপন খবরে আউলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে।