পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার: ২ যুবক গ্রেপ্তার
গাজীপুরে ২৪ দিন আগে নিখোঁজ পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে জয়দেবপুর থানার এসআই সাদেকুজ্জামান এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন, গাজীপুরের রাজেন্দ্রপুরের ইজাদুর (২১) ও আবুল বাশার (২৫)।
ইজাদুর ও সজীব রাজেন্দ্রপুরের এনএজেড পোশাক কারখানার অপারেটর ছিলেন।
গত ২৪ নভেম্বর কারখানা থেকে রাজেন্দ্রপুরের বাসার ফেরার পথে সজীব নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের লোকজন জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
এসআই সাদেকুজ্জামান বলেন, রোববার রাতে ইজাদুরকে আটক করা হয়। তা দেওয়া তথ্যে সোমবার বিকালে সজীবের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরে ইজাদুরের ‘সহযোগী’ বাশারকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিকভাবে জানা গেছে সজীবের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ওই দুজন তাকে হত্যা করেছে।“
