শেরপুরে ‘যুব গেমস’ উদ্বোধন
শেরপুরে প্রথম বাংলাদেশ যুব গেমস সোমবার শুরু হয়েছে। বিকালে শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। এতে শেরপুরের পাঁচটি উপজেলা থেকে সাতটি ইভেন্টে তিন শতাধিক ছেলে ও মেয়ে অংশগ্রহণ করবে।
