Published : 18 Dec 2017, 03:23 PM
রোববার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান।
এরা হলেন, বাহুবলের দেবীপুর গ্রামের আব্দুন নূরের ছেলে ফাকু মিয়া (৪৫) ও পাঁচটিলা গ্রামের সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী (২৭)।
গত ৫ অক্টোবর রাতে উপজেলার আদিত্যপুর এলাকায় সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর তার স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে ২৯ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে একটি মামলা করেন।
র্যাব কর্মকর্তা বিমান চন্দ্র বলেন, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।