গাজীপুরে ২ মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাতদের ছোড়া গুলিতে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান।
গুলিবিদ্ধ রুবেল আহমেদ (৩০) ও মো. হাসনাইনকে (২৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই জাহাঙ্গীর বলেন, “রাত সাড়ে ৯টার দিকে রংগিলা বাজার থেকে মোটরসাইকেলে রওনা হন ওই দুই যুবক। পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেটকারর থেকে তাদের গুলি ছোড়ে অজ্ঞাতরা।
“এ সময় তারা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে গেলে এলাকাবাসী তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।”
পরে চিকিৎসরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
