২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানেশে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪০টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 06:18 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

শনিবার পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উত্তম কুমার মজুমদার এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত আড়াইটার দিকে ড. ওয়াজেদ ভবনের পরিসংখ্যান শাখার ল্যাব থেকে ৩৯টি এবং আমার কক্ষের একটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রপাতি খুলে নিয়ে যায় একদল চোর।” 

এ সময় পরিসংখ্যান ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরার ডাটা নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক উত্তম।     

চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন তিনি।