২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে গরু বিক্রেতাকে পিটিয়ে হত্যা: আটক ৩

ঢাকার ধামরাই উপজেলায় হাটে গরু বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 09:43 AM

Updated : 19 Aug 2022, 06:08 PM

ধামরাই থানার এসআই বাবুল শরীফ জানান, বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটকৃতরা হলেন - মো. সোনামুদ্দিন (৭০), মো. চাঁন আলী (৬০), মো. আপেল (৫০)।

বৃহস্পতিবার বিকালে ধামরাই উপজেলার কালামপুর গরু-ছাগলের হাটে উপজেলার বাটুলিলয়া গ্রামের গরু বিক্রেতা আবুল কালামকে (৩৮) পিটিয়ে হত্যা করা হয়।

এসআই বাবুল বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই জসিম উদ্দিন দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে বলে তিনি জানান।

পুরনো খবর:

ধামরাইয়ে পিটুনিতে গরু ব্যবসায়ী নিহত