২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ৩ বন্দুকসহ আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের বালাইশপুরে অভিযান চালিয়ে তিনটি বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 12:35 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, সোমবার সকালে বশিকপুর ইউনিয়নের বালাইশপুরে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর (৪০) ওই এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোক্তার বলেন, “গোপনে খবর পেয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

“পরে তার হেফাজতে থাকা একই এলাকার একটি বাগান থেকে চটে মোড়ানো দুটি একনলা ও একটি দো-নলা বন্দুক আর ১৮টি গুলি উদ্ধার করা হয়।”

এ ঘটনায় জাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।