২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার ডুবোচরে গ্রিন লাইন: যাত্রীদের উদ্ধার

বরিশালের হিজলায় মেঘনা নদীর একটি ডুবোচরে আটকে যাওয়ার প্রায় দশ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 11:56 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

মেঘনার ডুবোচরে আটকা নৌযান গ্রিন লাইন

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোতালেব জানান, রাত ১১টার দিকে বিআইডব্লিউটিএ-এর তিনটি লঞ্চ ওই নৌযানের যাত্রীদর বরিশাল ঘাটে নিয়ে আসে।

শুক্রবার দুপুর সোয়া ১টার এম. ভি. গ্রিন লাইন-২ নামের নৌযানটি কয়েকশ যাত্রী নিয়ে বরিশালের হিজলায় মেঘনার ডুবোচরে আটকা পড়ে।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু জানান, হিজলার ধূলখোলা লঞ্চঘাট সংলগ্ন ডুবোচরে আটকে পড়া নৌযানটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল।

“যাত্রীদের উদ্ধারে এমভি রাজপাখি, এমভি জনতা ও এমভি সোনালী নামের তিনটি লঞ্চ ঘটনাস্থলে পাঠানো হয়।”

তিনি বলেন, ঢাকা-বরিশাল নৌ রুটে দিবা সার্ভিস হিসেবে চলাচলকারী এ নৌযানটি সকাল সাড়ে ৮টায় যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।বিকাল সাড়ে ৩টায় যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।