২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:52 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়র হুসেন জানান, বুধবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারের ঢাকা-মংমনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান (৩৫) শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামের নিয়ত আলীর ছেলে।

ওসি দেলোয়র বলেন, “রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক সুলতানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।”

ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।