২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসে ডাকাতি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2017, 02:48 PM

Updated : 19 Aug 2022, 06:00 PM

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “লালমনিরহাটের বুড়িমারি থেকে যাত্রী নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বাসটি ঢাকার দিকে যাত্রা শুরু করে। পথে ‘যাত্রীবেশে থাকা’ ৭/৮ জন ডাকাত বাসের অন্যান্য যাত্রীদের জিম্মি করে লক্ষাধিক টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে।”

এ সময় মনসুর আলী নামে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ডাকাতরা তার পাসপোর্ট ছিনিয়ে নেয় বলে জানান পরিদর্শক বুলবুল।

বাস চালক সেলিম মিয়া বলেন, “ডাকাতরা লুটপাট করতে কয়েক মিনিট সময় নেয়। পরে শেরপুর উপজেলার মীর্জাপুরের এলাকায় তারা আমাকে বাস থামাতে বলে। তারা বাস থেকে নেমে রাজাপুরের একটি নির্জন এলাকার দিকে চলে যায়।”

ডাকাতরা যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও অনন্ত ৩০টি মোবাইল ফোন লুট করে বলে জানান সেলিম।