কাশিমপুর কারাগারের ফাঁসির আসামির মৃত্যু
হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত গাজীপুরের কাশিমপুর কারাগারের এক আসামির মৃত্যু হয়েছে।
মৃত আশরাফ আলী ওরফে মালেক (৪৭) বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান জানান, বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ওই আসামির মৃত্যু হয়।
তিনি বলেন, জমি-জমার বিরোধের জেরে ধুনটে হত্যা মামলায় আশরাফ আলী ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তিনি ২০১২ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।
“তার আগে থেকে বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ছিল। বুধবার দুপুরে আশরাফ বুকে ব্যথা অনুভব করলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাশিমপুর কারাগার থেকে বন্দি আশরাফ আলী হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”
