সাভারে ‘নাশকতার পরিকল্পনা’, বিএনপির ৩৪ নেতাকর্মী আটক
ঢাকার সাভার উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ; যারা বিভিন্ন মামলার আসামি।
সাভার থানার ওসি মহসিনুল কাদির জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
“নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ও আমিনবাজার পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে এই ৩৪ নেতাকর্মীকে আটক করা হয়।”
তাদের ‘পুরাতন পেন্ডিং মামলায় আদালতে চালান করার প্রক্রিয়া চলছে’ বলে তিনি জানান।
