কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
মিরপুর রেলস্টেশন মাস্টার মীর ইসরাফিল হোসেন জানান, শুক্রবার সকাল ১০টায় জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
“স্টেশন অতিক্রমের সময় কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ।
