২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা মামলায় খালাস ৩ জন কারামুক্ত

রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাই কোর্টে খালাস পাওয়া তিন জন কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 06:38 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

মঙ্গলবার বিকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তারা মুক্তি পান বলে জেলার বিকাশ রায়হান জানান।  

এরা হলেন বরিশালের আগৈলঝাড়ার চেংগুটিয়ার আতিকুর রহমানের ছেলে এএইচএম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়ার রাজৈরের আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ির আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৪)। 

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, উচ্চ আদালতের আদেশ মঙ্গলবার দুপুরে কারাগারে পৌঁছার পর যাচাইবাছাই শেষে  বিকাল সোয়া ৪টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।  

“২০১৩ সালের ডিসেম্বরে ওই তিনজনসহ এ মামলার পাঁচ আসামিকে এ কারাগারে পাঠানো হয়। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি নাহিদ ও শাকিল এই কারাগারে রয়েছেন।”

বিশ্বজিত দাস হত্যা মামলায় নিম্ন আদালত আট জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদের মধ্যে এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন এবং সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড হয়। পরে হাই কোর্ট এ তিন জনকে খালাস দেয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা। 

পুরনো খবর:

বিশ্বজিৎ হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, সাজা কমে চারজনের যাবজ্জীবন