২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীর শ্লীলতাহানি করায় যুবকের কারাদণ্ড

যশোরের শার্শা উপজেলায় কিশোরীর শ্লীলতাহানি করায় এক যুবককে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 02:05 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ এ দণ্ড দেন। 

দণ্ডিত আব্দুর রহমানের (৩৫) বাড়ি যশোরের নাভারন রেল লাইনপাড়ায়।  

আবদুল ওয়াদুদ বলেন, “সকালে আব্দুর মেয়েটির শ্লীলতাহানি করলে স্থানীয়রা তাকে ধরে শার্শা থানায় নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। ”

পরে তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।