২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ফরিদপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

রোববার ঝিলটুলী এলাকার ল্যাব এশিয়ায় ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান।

দণ্ডিত বদিউল আলম চৌধুরী তার ব্যবস্থাপত্রে এমবিবিএস (ঢাকা), পিজিটি (মেডিসিন ও শিশু), সিসিডি (বারডেম), এবং মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা লিখলেও তিনি আসলে এইচএসসি পাশ।

পারভেজ মল্লিক বলেন, ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন এমন সময় বদিউল আলম চৌধুরীকে আটক করা হয়। পরে তার শিক্ষাগত কাগজপত্রে জানা যায় তিনি এইচএসসি পাশ।

তাকে বিরুদ্ধে সরকারি দণ্ডবিধি অনুযায়ী এক বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠানটিতে তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।