২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 11:53 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

এনায়েতপুরের খুকনী ঝাউতলা এলাকা থেকে শুক্রবার গভীর রাতে জুবায়ের হোসেনকে (২০) আটক করা হয়। জুবায়ের ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সদর থানার মাধ্যমে ধর্ষণের ঘটনাটি জানার পর রাতেই খুকনী ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বজনদের বরাত দিয়ে রাশেদুল বলেন, বৃহস্পতিবার খুকনী ঝাউতলা এলাকার এক তাঁত শ্রমিকের সাত বছরের মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়ি ডেকে নেয় জোবায়ের। বাড়িতে লোকজন না থাকার সুযোগে শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে।

“অসুস্থ হয়ে পড়া শিশুটিকে শুক্রবার বিকালেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।