২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমাবাজি: যুবদলের ৩ জন গ্রেপ্তার  

ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে আগুন ও বোমাবাজির ঘটনায় যুবদলের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 09:53 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

পুরনো খবর:

ফেনীতে বাসে আগুনের ঘটনায় ছাত্রদল নেতার জবানবন্দি

শুক্রবার ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম এ কথা জানান।

গত ৩১ অক্টোবর খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় তার গাড়িবহরের পাশে দুটি বিস্ফোরণ ও দুটি বাসে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই নূরুল হক বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৩৫-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওইদিন ঘটনার পরপর ছয়জন ও পরে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে বোমাবাজির ঘটনায় মোট ২২জন গ্রেপ্তার হলেন।

পরিদর্শক শহীদুল বলেন, “শুক্রবার সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীর বাড়ি থেকে নুর আলম সাইফুল (৩৯) ও শহরের রামপুর থেকে যুবদল নেতা মোহাম্মদ টিপু ও মোহাম্মদ সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।”    

এদের মধ্যে সাইফুল লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ সম্পাদক।

এর আগে ওই মামলায় গ্রেপ্তার ছাত্রদলনেতা নুরে সালাম মিলন বুধবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।