উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখায় অন্তত এক হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, বৃহস্পতিবার ভোরের আগেই এসব রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেয়।
এর আগে আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ১৫ থেকে ১৭ হাজার তিনদিন থাকার পর ১৯ অক্টোবর থেকে তাদের বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, “এ পর্যন্ত পাওয়া খবরে শূন্যরেখায় অন্তত হাজারখানেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সঠিক সংখ্য নিশ্চিত করতে একটু সময় লাগবে।”
প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শূন্যরেখা আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান এই বিজিবির কর্মকর্তা।
